এয়ারবিএনবিতে যুক্ত হচ্ছে অনুবাদ সুবিধা

১০ নভেম্বর, ২০২১ ০২:১৯  
বিদেশে ভ্রমণকালীন অন্য ভাষার মানুষদের সাথে যোগাযোগকে সহজ করতে অনুবাদ টুলস যুক্ত করার ঘোষণা দিলো এয়ারবিএনবি। একইসাথে কোভিড-১৯ পরিস্থিতিতে পর্যটক বা অতিথিদের হোম-রেন্টাল অ্যাপটিতে যুক্ত রাখতে সহায়তার জন্য হোস্ট তথা বাড়ি মালিকদের ইনস্যুরেন্স সুবিধা দেয়া হবে। খবর রয়টার্স। নতুন ফিচারগুলো ক্রস-বর্ডার ভ্রমণে দীর্ঘসময় অবস্থান করার ক্ষেত্রে সহায়তা করবে। গ্রাহকরা চাইলে নন-আরবান অঞ্চলেও যোগাযোগ রক্ষা করতে ও বিকল্প বাসস্থান খুঁজে পাবেন। অনুবাদ টুলসটি তালিকার বর্ণনা অনুবাদ করে দেখাতে পারবে। একইসাথে ৬০ ভাষায় রিভিউ করতে পারবে। চলতি বছরের শেষের দিকে এই ফিচারগুলো চালু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এয়ারবিএনবি জানিয়েছে, গত বছরে এক লাখের অধিক অতিথি ধারাবাহিকভাবে অন্তত তিন মাস ভাড়া থেকেছেন। ডিবিটেক/বিএমটি